চিত্রনায়িকা পপি জানিয়েছেন, তিনি চলচ্চিত্র থেকে অবসর নেননি। অভিনয়ে ফিরবেন কি না নিশ্চিত না হলেও ভালো গল্প পেলে অভিনয় করার পাশাপাশি প্রযোজনায় আসার ইচ্ছা রয়েছে তার। নিজের ‘পাপ’ নিয়ে করা পুরোনো মন্তব্যের ব্যাখ্যা দিয়ে পপি বলেন, সেটি কখনোই চলচ্চিত্রে অভিনয় করাকে পাপ বলা নয়। বর্তমানে স্বামী আদনান ও ছেলে আয়াতকে নিয়ে সংসারেই সময় কাটছে তার। অভিনয়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আগের মতোই রয়েছে বলেও জানান এই অভিনেত্রী।