আমি ভাঙিনি, শুধু একটু থেমেছিলাম

Share

জন্মদিনে আবেগঘন বার্তা দিয়েছেন মডেল-অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। সম্প্রতি জীবনের কঠিন সময় পেরিয়ে আবারও নতুনভাবে পথচলার কথা জানিয়েছেন তিনি। মারধরের ঘটনার পর প্রায় ৪০ দিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে ছিলেন স্নিগ্ধা। তবে সেই সময় তাকে ভেঙে দিতে পারেনি। বরং নিজেকে সময় দিয়ে এখন নতুন উদ্যমে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ‘প্রেশার কুকার’ অভিনেত্রী।