শতবর্ষে উত্তম কুমার, স্মৃতিচারণায় জয়া আহসান

Share

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ আজ। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেওয়া অরুণ কুমার চট্টোপাধ্যায় পরবর্তীতে ‘উত্তম কুমার’ নামে বাঙালির হৃদয়ে চিরস্থায়ী আসন করে নেন।শতবর্ষে এই কিংবদন্তি অভিনেতাকে স্মরণ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি উত্তম কুমারকে ‘বাঙালির মনের নায়ক’ উল্লেখ করে শ্রদ্ধা জানিয়েছেন। জয়া বলেন, শুধু জনপ্রিয়তা দিয়ে উত্তম কুমারের প্রভাব ব্যাখ্যা করা যায় না। অভিনেতা হিসেবে তার অসাধারণ প্রতিভার পাশাপাশি ব্যক্তিত্বও বাঙালি সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। প্রজন্ম বদলালেও মহানায়ককে ঘিরে মানুষের ভালোবাসা ও মুগ্ধতা এখনো অমলিন বলে মনে করেন তিনি। জন্মশতবর্ষে কলকাতাসহ দুই বাংলায় নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তিকে।