সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তাঁর মতে, মা হওয়ার পর নারীদের দ্রুত আগের শারীরিক গঠনে ফিরে আসার যে প্রত্যাশা করা হয়, তা অনেকটাই অবাস্তব। ২০২২ সালে কন্যাসন্তান দেবীর জন্মের পর এমন সমালোচনার মুখে পড়েছিলেন বিপাশা। এমনকি তাঁর কিছু ছবি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করা হয়। তবে এসব মন্তব্য তাঁকে ভেঙে দিতে পারেনি। বিপাশার ভাষ্য, সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক; তা নিয়ে উপহাস করা উচিত নয়।