১৬ সেপ্টেম্বর পূজার বিয়ে? মুখ খুললেন অভিনেত্রী

Share

ঢালিউডের চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছে। সম্প্রতি শোনা যাচ্ছে, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারেন এই অভিনেত্রী। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবরকে ভুয়া ও মিথ্যা উল্লেখ করে পূজা সবাইকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বিয়ের তারিখ ও আনুষঙ্গিক সব তথ্য তিনি নিজেই সময়মতো জানাবেন বলে জানিয়েছেন। এর আগে মার্চে পূজা জানিয়েছিলেন, তিনি বাগদান করেছেন এবং তার জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের একজন। আগস্টে গোপনে বিয়ের খবর ছড়ালেও তা অস্বীকার করে তিনি বলেছিলেন, বিয়ে করলে তা গোপন রাখবেন না।