ইতালির ভেনিস থেকে বাঁধন বললেন, ‘জীবন ছবির মতো সুন্দর নয়’

Share

ইতালির ভেনিসে রয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সেখানে গেছেন তিনি। সিনেমাটি উৎসবের অরিজোন্তি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। ভেনিস থেকে নিজের কয়েকটি ছবি প্রকাশ করে বাঁধন লিখেছেন, ছবিতে জীবন যতটা সুন্দর দেখায়, বাস্তব জীবন সবসময় ততটা সুন্দর নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ তার জীবনের পুরো গল্প নয়, কেবল একটি মুহূর্তই তুলে ধরে বলেও জানান তিনি। বাঁধন বলেন, একই দিনে আনন্দের পাশাপাশি ব্যক্তিগত কষ্টও থাকতে পারে। দুটো অনুভূতিকেই মর্যাদার সঙ্গে গ্রহণ করতে শিখছেন তিনি। এদিকে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিসের অরিজোন্তি বিভাগে নির্বাচিত প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে দেশের জন্যও বিশেষ অর্জন বয়ে এনেছে।