দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকের মাধ্যমে শোবিজে ফিরেছেন তিনি। ফিরে এসে নিজের অনুভূতি জানিয়ে শিমু বলেন, অভিনয় তার নিজের জায়গা এবং এই জায়গাটিকে তিনি অনেক মিস করেছেন। নতুন ধারাবাহিকের কাজ কেমন হবে, তা এখনই বলতে না চাইলেও ভালো কাজের চেষ্টা করছেন বলে জানান তিনি। ২০২৩ সালে যমজ সন্তানের মা হওয়ার পর সংসার ও সন্তানকে সময় দিতে অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন শিমু। এবার নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করে শেখার সুযোগ হিসেবেই এই ফেরাকে দেখছেন তিনি। ‘ফিরে আসার গল্প’-এ শিমুর সঙ্গে আরও অভিনয় করছেন টিনি, বাসারসহ অনেকে।