সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক অয়ন চাকলাদারের এক আবেগঘন পোস্টে বেঁচে থাকতেই নিজের প্রাপ্য মূল্যায়ন পাওয়ার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। মৃত্যুর পর আফসোস নয়, জীবিত অবস্থায়ই শিল্পীর মেধা ও সৃষ্টির যথাযথ স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সহকর্মী লুৎফর হাসানও অয়নের প্রতিভার প্রশংসা করে আরও গুছিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন।