সংগীতশিল্পী কনকচাঁপার জন্মদিন আজ

Share

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার জন্মদিন আজ। মিষ্টি ও সুরেলা কণ্ঠে তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা সংগীতে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। বিশেষ করে নব্বইয়ের দশকের চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গান তাকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি।

 

১৯৬৯ সালের ১১ সেপ্টেম্বর ঢাকার শান্তিবাগে জন্ম নেওয়া কনকচাঁপা চলচ্চিত্রের গান ছাড়াও আধুনিক গান, নজরুলসংগীত ও লোকগীতিতে কণ্ঠ দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিন হাজারের বেশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি প্রকাশ করেছেন ৩৫টি একক অ্যালবাম। ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘তুমি আমার এমনই একজন’, ‘অনেক সাধনার পরে আমি’সহ তার অসংখ্য গান এখনো শ্রোতাদের মনে জায়গা করে আছে।সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বিভিন্ন সম্মাননা। গানের পাশাপাশি লেখালেখিতেও রয়েছে তার পরিচিতি। নিজের দীর্ঘ সংগীতজীবনে কনকচাঁপা আজও শ্রোতাদের কাছে ভালোবাসার এক উজ্জ্বল নাম।