সাত ভাই চম্পা গানে কবরীর পড়া শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়

Share

ছোটবেলা থেকেই গান, নাচ ও অভিনয়ের প্রতি অনুরাগী ছিলেন অভিনেত্রী নূতন। ‘সাত ভাই চম্পা’ সিনেমায় কবরীর অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাঁর পরা শাড়ির মতো একই শাড়ি কেনার জন্য অস্থির হয়ে উঠেছিলেন তিনি। পরে তৎকালীন ৭ টাকা দিয়ে সেই শাড়ি কিনেও ফেলেন নূতন। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে নিজের ক্যারিয়ার ও জীবনের নানা অজানা গল্প শেয়ার করেছেন এই অভিনেত্রী।