ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের নতুন ফটোশুটের ছবি মুগ্ধ করেছে ভক্তদের। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে কমলা রঙের গাউনে তোলা পাঁচটি ছবি প্রকাশ করেন তিনি। স্নিগ্ধ সাজ, স্বাভাবিক অভিব্যক্তি ও আকর্ষণীয় উপস্থিতিতে ছবিগুলোতে ভিন্ন লুকে ধরা দিয়েছেন সাফা। ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে তার মন্তব্যের ঘর। নাটক, টেলিফিল্ম ও ওটিটির পাশাপাশি মডেলিংয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। নিয়মিতই নিজের কাজ ও ফটোশুটের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।