২৮ বছর বয়সেই ৬৫ বছরের চরিত্রে অনুপম খের

Share

৮০-এর দশকের পুরোনো ছবি শেয়ার করে নিজের অভিনয়জীবনের শুরুর দিনের স্মৃতিতে ফিরলেন অনুপম খের। মজার বিষয়, ১৯৮০ সালে ২৮ বছর বয়সেই তিনি প্রথম সিনেমা ‘সারাংশ’-এ অভিনয় করেছিলেন ৬৫ বছর বয়সি এক বৃদ্ধের চরিত্রে। সামাজিক মাধ্যমে দুটি ছবি শেয়ার করে অনুপম লিখেছেন, ‘৮০-এর দশকে আমি ২৮ ও ৬৫—দুটোই!’ তার মতে, ছবি, মেকআপ ও অভিনয়ের জাদুতেই একজন শিল্পী বিভিন্ন বয়সের চরিত্রে নিজেকে তুলে ধরতে পারেন। ১৯৮৪ সালে মুক্তি পাওয়া ‘সারাংশ’ দিয়েই অনুপমের চলচ্চিত্রযাত্রা শুরু হয়। দীর্ঘ অভিনয়জীবনের সেই স্মৃতি এখনো তার কাছে বিশেষ হয়ে আছে।