‘যার সঙ্গে দু’মাস থেকেছি, আমার জীবনে তারও অবদান আছে’

Share

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য মনে করেন, তার জীবনে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক পডকাস্টে তিনি জানান, ঠাকুমা, মা, দিদি, মাসি থেকে শুরু করে থিয়েটার ও সিনেমার নারী পরিচালকদের কাছ থেকে তিনি ভালোবাসা ও শিক্ষা পেয়েছেন। নিজের পুরোনো সম্পর্কগুলোর প্রসঙ্গে অনির্বাণ বলেন, যে সম্পর্ক টিকেছে বা টেকেনি—প্রত্যেকের কাছ থেকেই তিনি কিছু না কিছু পেয়েছেন। এমনকি মাত্র দেড়-দু’মাসের সম্পর্কও তার জীবনে প্রভাব ফেলেছে বলে জানান তিনি। নারীদের প্রতি স্বচ্ছন্দ ও সম্মানজনক দৃষ্টিভঙ্গির কারণেই মহিলা ভক্ত বেশি হওয়ায় তিনি অবাক নন। বর্তমানে অনির্বাণ অভিনীত ‘দেশু ৭’ সিনেমাটি দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায়। এতে দেব ও শুভশ্রীর সঙ্গে অভিনয় করেছেন তিনি।