জীবনের অজানা গল্প জানাবেন মামুনুর রশীদ

Share

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে প্রায় ছয় দশকের পথচলার নানা অজানা গল্প এবার শেয়ার করবেন কিংবদন্তি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। তাকে নিয়ে সাজানো হয়েছে মাছরাঙা টিভির বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’। অনুষ্ঠানে ছাত্রজীবন থেকে নাট্যচর্চা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, ‘আরণ্যক’ নাট্যদল প্রতিষ্ঠা এবং অভিনয়-নির্দেশনার দীর্ঘ ক্যারিয়ারের নানা স্মৃতি উঠে আসবে। পাশাপাশি তার সহশিল্পী, বন্ধু ও পরিবারের সদস্যরা জানাবেন মামুনুর রশীদকে ঘিরে তাদের অভিজ্ঞতার কথাও। রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মৌসুমী মৌ। ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে বিশেষ পর্বটি। প্রযোজনায় রয়েছেন অজয় পোদ্দার।