জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি

Share

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিয়ের গল্প ছিল বেশ নাটকীয়। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে অমিতাভ জানান, বিয়ের আগে জয়ার পরিবারের সঙ্গে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা করেননি তারা। একদিন হঠাৎ জয়াকে বিয়ের প্রস্তাব দেন তিনি, আর জয়াও রাজি হয়ে যান। পরে জয়া নিজেই বাবা-মাকে সিদ্ধান্তের কথা জানান। প্রথমে পরিবার রাজি না হলেও পরদিনই বিয়ের পিঁড়িতে বসেন তারা। ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেন অমিতাভ-জয়া।