৪৭ বছর বয়সেও বিয়ে করেননি অভিনেত্রী রাইমা সেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে আর বিয়ের তাগিদ অনুভব করেন না। মা মুনমুন সেনও এখন তাকে বিয়ের জন্য চাপ দেন না; বরং জোর করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন। মা হওয়ার প্রসঙ্গে রাইমা বলেন, তিনি শিশুদের ভালোবাসেন এবং ভবিষ্যতের কথা ভেবে আগেই ডিম্বাণু সংরক্ষণ করিয়ে রেখেছেন। তবে শুধু মা হওয়ার জন্য বিয়ে জরুরি নয় বলেও স্পষ্ট করেন অভিনেত্রী। সামনে ‘দ্য একেন : কেরালা-এ কুরুক্ষেত্র’ সিনেমায় দেখা যাবে তাকে।