বাংলাদেশের কয়জন শিল্পী পাকিস্তান বা ভারতে গান করেছেন?

Share

ঢাকায় পাকিস্তানি শিল্পীদের কয়েকটি কনসার্ট স্থগিত হওয়ার ঘটনায় পাল্টা প্রশ্ন তুলেছেন ব্যান্ড তারকা হামিন আহমেদ। তিনি জানতে চেয়েছেন, পাকিস্তান বা ভারতে গত কয়েক বছরে কতজন বাংলাদেশি শিল্পী বা ব্যান্ড গিয়ে পারফর্ম করেছেন। তার মতে, সাংস্কৃতিক সম্পর্ক দুই দেশের মধ্যে পারস্পরিক হওয়া উচিত। একই সঙ্গে অনুমতি পাওয়ার আগেই আয়োজকেরা কীভাবে টিকিট বিক্রি করেন, সে প্রশ্নও তুলেছেন তিনি।