জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব। এতে থাকছে জামালপুরের ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর গান, স্থানীয় বাঙালি ও গারো শিল্পীদের নৃত্য, তথ্যবহুল প্রতিবেদন এবং সমসাময়িক বিষয় নিয়ে নাট্যাংশ। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ ২৫ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে।