দ্বিতীয়বার মা হওয়ার পর নতুন এক ভাবনায় এগোচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ১৯ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর মাতৃত্বের শুরুর দিকের অভিজ্ঞতা ও দুই সন্তানকে বড় করার বাস্তবতা থেকেই একটি বিশেষ প্রকল্প নিয়ে কাজ করছেন তিনি বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। যদিও প্রকল্পটির বিস্তারিত এখনো প্রকাশ্যে আসেনি, এতে দীপিকার সহযোগী হিসেবে কাজ করছেন সাবিকা পাটনী। স্বাস্থ্যসেবা ও ভোগ্যপণ্য খাতে অভিজ্ঞ সাবিকা বর্তমানে নারী ও মা-শিশুর স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। কর্মজীবন ও মাতৃত্বের ভারসাম্য নিয়ে দীপিকা আগেও কথা বলেছেন। নতুন মাতৃত্বের ব্যস্ততার মধ্যেও অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন না তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং অল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমায় দেখা যাবে তাকে।