দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা ঘটেছিল প্রসেনজিতের জীবনে

Share

টালিউডের ‘বুম্বা’ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দীর্ঘ পথচলার সাক্ষী অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। প্রসেনজিতের জন্মদিনে তাকে ছোটবেলার ‘হাফপ্যান্ট পরা বুম্বা’ হিসেবে স্মরণ করে আবেগঘন লেখা লিখেছেন তিনি। চিরঞ্জিত জানান, ছোটবেলা থেকেই প্রসেনজিতের সঙ্গে তার পরিচয়। পরবর্তীতে একই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে ভাইয়ের মতো সম্পর্ক গড়ে ওঠে। প্রতিযোগিতা থাকলেও তা ছিল শুধু পর্দায়, ব্যক্তিগত সম্পর্কে কখনো দূরত্ব তৈরি হয়নি। প্রসেনজিতের সংগ্রামের সময়গুলোরও সাক্ষী চিরঞ্জিত। দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এবং দীর্ঘ সময় কাজ থেকে দূরে ছিলেন বলে জানান চিরঞ্জিত। সেই সময়ে ‘চন্দ্রগ্রহণ’ ছবিতে একসঙ্গে কাজ করার কথাও স্মরণ করেন তিনি। চিরঞ্জিতের মতে, প্রসেনজিৎ অত্যন্ত পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ। দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে বারবার বদলে আজ ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন তিনি। জন্মদিনে প্রসেনজিতের আরও সাফল্য কামনা করে তাকে ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছেন চিরঞ্জিত।