তৃতীয় শ্রেণিতে পড়ার সময় প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে মায়ের ভয়ে সেই চিঠির জবাব না দিয়ে ছিঁড়ে ফেলেছিলেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে শৈশবের এ ঘটনা জানান প্রভা। পাশাপাশি বলেন, ছোটবেলায় মায়ের কাছ থেকেই বেশি শাসন পেয়েছেন, তবে বাবা কখনো তাকে শাসন করতেন না।