তরুণীকে দলবদ্ধ যৌন নিপীড়ন মামলা, প্রতিবাদের পর পিউয়ের নতুন অভিযোগ

Share

কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর যৌন নিপীড়নের মামলাকে কেন্দ্র করে কথা বলেছেন হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তিনি জানান, বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতে চাইলেও সেটি প্রকাশে বাধা দেওয়া হয়েছিল। পরে ‘দ্য ভিউ’ অনুষ্ঠানে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তিনি বলেন, এমন ঘটনায় নারীদের কণ্ঠ আটকে দেওয়া তাকে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করে। গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্ক সুপ্রিম কোর্টে করা মামলায় সাতজনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীর আইনজীবীর দাবি, অভিযুক্তদের মধ্যে দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলেও অন্যদের বিরুদ্ধে তুলনামূলক কম কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং কাউকেই গ্রেপ্তার করা হয়নি। তবে কর্নেল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নীতিমালা অনুযায়ী তারা বিষয়টি তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করেছে।