অভিনয়ের পাশাপাশি উড়োজাহাজ চালানো ও প্রশিক্ষক হিসেবে কাজ করতেন ইসরা/য়েলি অভিনেতা গাই কাপুলনিক। গত ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেসপেরিয়ায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪৬ বছর বয়সী এই অভিনেতা নি/হত হন। দুর্ঘ/টনায় তাঁর সঙ্গে থাকা ৩৩ বছর বয়সী যাত্রী টেলর লাসকাও মারা যান। ‘রুম ৫১৪’, ‘হ্যাকড’, ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ ও ‘লেবানন’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন কাপুলনিক। অভিনয়ের আগে ইসরা/য়েলি প্রতিরক্ষা বাহিনীতেও দায়িত্ব পালন করেন তিনি। সাম্প্রতিক সময়ে বিমান চালনার প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি; তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন এই অভিনেতা।