‘জীবনে সবসময় অনেক কিছু পাওয়ার প্রয়োজন নেই’

Share

নেপাল ভ্রমণে গিয়ে পোখারার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী নাজনীন নিহা। পাহাড়, মেঘ, নীল আকাশ ও শান্ত পরিবেশ তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি। বিশেষ করে ফেওয়া লেকের নীল জল, পাহাড়ের প্রতিচ্ছবি ও নিরিবিলি পরিবেশ তার ভ্রমণকে স্মরণীয় করে তুলেছে। নাজনীন বলেন, ভ্রমণ তার কাছে শুধু নতুন জায়গা দেখা নয়, বরং নিজের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ। পোখারার মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও আন্তরিকতাও তার ভালো লেগেছে। পাহাড়ের নীরবতা ও ফেওয়া লেকের শান্ত জল সঙ্গে নিয়ে নেপাল থেকে ফিরেছেন বলেও জানান এই অভিনেত্রী।