‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং চলাকালে পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন অমিতাভ বচ্চন। ৩০ সেপ্টেম্বর প্রচারিত পর্বে নিজেই এ কথা জানান ৮৩ বছর বয়সী অভিনেতা। চোট গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি। আঘাতের কারণে অনুষ্ঠানের শুরুতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে অসুবিধা হওয়ায় বসেই দর্শকদের সঙ্গে কথা বলেন অমিতাভ। তবে প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় দাঁড়াবেন বলেও জানান তিনি।