‘সালমান ভাই পেছন থেকে ছবি তুলতে বারণ করেছেন’

Share

নারী তারকাদের অস্বস্তিকরভাবে ছবি তোলার অভিযোগ নিয়ে এবার সরব হলেন পরিচালক ও নৃত্যপরিচালক ফারাহ খান। মুম্বাইয়ে ছবি তুলতে এগিয়ে আসা কয়েকজন ফটোগ্রাফারকে তিনি সতর্ক করে বলেন, অশোভন কোনো অ্যাঙ্গেল থেকে যেন ছবি না তোলা হয়। এ সময় সালমান খানের সাম্প্রতিক সতর্কবার্তার প্রসঙ্গও তুলে ধরেন ফারাহ। এর আগে পাপারাজ্জিদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সালমান খানও।