সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন আমির খান

Share

দক্ষিণ এশীয় চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৭তম আসরে ‘স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড’ পেতে যাচ্ছেন আমির খান।উৎসবে আমির অভিনীত ও প্রযোজিত কালজয়ী সিনেমা ‘লাগান’-এর বিশেষ প্রদর্শনীও হবে। ২০০১ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে আমিরের সঙ্গে পরিচালক আশুতোষ গোয়ারিকর উপস্থিত থাকবেন। এ ছাড়া উৎসবের ‘ইন কনভারসেশন উইথ’ পর্বে প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন আমির। ২১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চলবে উৎসবটি। একই আয়োজনে জাপানি নির্মাতা হিরোকাজু কোরে-এদাকে দেওয়া হবে ‘সিনেমা অনারারি অ্যাওয়ার্ড’।