কোনো পরিকল্পনা ছাড়াই যে কাজ করেন জয়া আহসান

Share

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি গোলাপি পোশাকে হাস্যোজ্জ্বল কয়েকটি ছবি প্রকাশ করে আবারও নজর কেড়েছেন তিনি। ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘A smile I didn’t plan’—অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই কিংবা নিজের অজান্তেই ফুটে ওঠা হাসি। তার স্বাভাবিক এই অভিব্যক্তি ভক্তদেরও বেশ পছন্দ হয়েছে। তবে ছবির হাসির পাশাপাশি আলোচনায় এসেছে তার তারুণ্যদীপ্ত লুক। অনেকেই মন্তব্য করেছেন, বয়স বাড়লেও জয়ার সৌন্দর্যে যেন তার ছাপ নেই। অভিনয়ের পাশাপাশি অবসর সময়ে বাগান ও পোষ্যদের নিয়ে সময় কাটান জয়া। দুই বাংলায় নিয়মিত কাজ করছেন তিনি। সর্বশেষ কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় দেখা গেছে তাকে।