নতুন বাড়ি সাজানো নিয়ে ব্যস্ত মধুমিতা

Share

বিয়ের পর প্রথম দুর্গাপুজো নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে মধুমিতা সরকারের। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও স্বামী দেবমাল্য ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে সময় কাটাতে চান তিনি। পাশাপাশি পুজোর আগেই নতুন ফ্ল্যাট নিজেদের পছন্দমতো সাজাতে ব্যস্ত এই দম্পতি। ব্যালকনি ও ঘরের বিভিন্ন কোণে গাছ রাখার পরিকল্পনাও রয়েছে মধুমিতার।