ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডে যৌন হয়রানির অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তার দাবি, ‘তনু ওয়েডস মনু’ সফল হওয়ার পর একটি বড় বাজেটের সিনেমায় কাজের সময় পরিচালক তাকে একা মহড়ার জন্য ডাকতেন ও ব্যক্তিগত বার্তা পাঠাতেন। স্বরা জানান, একদিন মাঝরাতে মদ্যপ অবস্থায় ওই পরিচালক তার দরজায় কড়া নেড়ে তাকে জড়িয়ে ধরার আবদার করেন। তিনি এতে রাজি না হয়ে পরিস্থিতি সামলে পরিচালককে বিদায় করেন। পরে অবশ্য ওই পরিচালকের সঙ্গে তার আরও কয়েকবার দেখা হয়েছে।