নিজের সিনেমার প্রচারণায় বাদ পড়লেন শ্রীলেখা, ক্ষোভ অভিনেত্রীর

Share

সৌভিক দে পরিচালিত ‘ভুতু আয়া ভাগো’ আজ (২ অক্টোবর) মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে অভিনয় করলেও এর প্রচারণায় তাকে রাখা হয়নি বলে জানিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শ্রীলেখা দাবি করেন, তার তথাকথিত ‘বিতর্কিত ইমেজ’-এর কারণে হয়তো মার্কেটিং টিম তাকে প্রচার থেকে দূরে রেখেছে। তবে বাদ পড়লেও নিজের অভিনীত সিনেমাটির প্রচার করবেন বলে জানান তিনি। শ্রীলেখা প্রযোজক, পরিচালক ও সহশিল্পীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, একজন প্রযোজক টিকে থাকা মানে বহু শিল্পী ও কলাকুশলীর জীবিকা টিকে থাকা। নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করার কারণে নারী শিল্পীদের নানা প্রতিকূলতার মুখে পড়তে হয় বলেও মন্তব্য করেন তিনি।