মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক

Share

ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে রোবটের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক।’ তাঁর এমন মজার মন্তব্যে নেটিজেনরাও নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, রোবট অন্তত চিট করবে না, আবার কেউ বলেছেন, রোবট বেইমানি করবে না। তবে মাহির এই মন্তব্যের পেছনে কোনো বিশেষ গল্প আছে কি না, তা স্পষ্ট নয়। ২০১৪ সালে একটি রিয়ালিটি শোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মাহি। পরে ‘তরুণ তুর্কী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন। এরপর ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’ ও ‘এক পা দু’পা’সহ বিভিন্ন নাটক ও ওয়েব নাটকে অভিনয় করেছেন তিনি।