২০০৫ সালের ‘বান্টি অর বাবলি’র জনপ্রিয় গান ‘কাজরা রে’–এর ২.০ সংস্করণে কাজ করতে চান অভিষেক বচ্চন। তবে মজার ছলে তিনি জানান, এজন্য আগে ঐশ্বরিয়া রাই ও বাবা অমিতাভ বচ্চনকে রাজি করাতে হবে। মূল গানটির শুটিংয়ের স্মৃতিও তাঁর কাছে বিশেষ। তবে ‘কাজরা রে ২.০’ এখনো নিশ্চিত কোনো প্রকল্প নয়; এটি অভিষেকের ব্যক্তিগত আগ্রহের কথা।