মঞ্চ অভিনেত্রী ও নাট্যনির্দেশক ত্রপা মজুমদার দীর্ঘদিন ধরে মঞ্চে কাজ করছেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা এবং একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। তবে এত অর্জনের পরও তাঁর একটি আক্ষেপ রয়েছে—এখনো কোনো চলচ্চিত্রে অভিনয় করতে পারেননি। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে ত্রপা জানান, বর্তমান সময়ের ভালো সিনেমাগুলো দেখে তাঁর বড় পর্দায় কাজ করার ইচ্ছা আরও বেড়ে যায়। পডকাস্টে তিনি তাঁর বাবা রামেন্দু মজুমদার ও মা ফেরদৌসী মজুমদারকে নিয়েও কিছু অজানা কথা বলেছেন। বিশেষ পর্বটি ৩ অক্টোবর রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রচারের কথা রয়েছে।