মিউজিশিয়ানদের এআই ব্যবহারের সুযোগ থাকলে, অবশ্যই তা কাজে লাগানো উচিত

Share

জন্মদিন উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস আধুনিক প্রযুক্তি ও এআইয়ের ব্যবহার নিয়ে নিজের মতামত জানিয়েছেন। জেমস বলেন, প্রযুক্তির পরিবর্তন মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। মিউজিশিয়ানদের এআই বা আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকলে তা কাজে লাগানো উচিত। তার মতে, সংগীত এখন অনেকটাই প্যাশনের বিষয় হয়ে উঠেছে। বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রি নিয়েও কথা বলেন তিনি। স্ট্রিমিং প্ল্যাটফর্মের কারণে গানের আর্থিক মূল্য কমে যাওয়ায় পেশাদারভাবে গান করে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বলে মনে করেন জেমস। তবে নতুন প্রজন্মের মিউজিশিয়ানদের তিনি অত্যন্ত প্রতিভাবান বলে উল্লেখ করেন। তরুণদের উদ্দেশে জেমসের পরামর্শ, অর্থ বা খ্যাতির জন্য নয়, ভালোবাসা ও প্যাশন থেকেই সংগীতচর্চা করা উচিত।