সিনেমার স্বর্ণযুগের জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে

Share

চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও গবেষক মতিন রহমানের মতে, বাংলা সিনেমার সত্তর ও আশির দশককে ‘স্বর্ণযুগ’ না বলে ‘জাগরণের যুগ’ বলা উচিত। তার ভাষায়, স্বর্ণযুগের জন্য আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। দীর্ঘ চলচ্চিত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সময়ের সঙ্গে সিনেমার গল্প, প্রযুক্তি ও নির্মাণশৈলীতে বড় পরিবর্তন এসেছে। অনুদানের সিনেমার মান ও নির্মাণে তদারকির জন্য মনিটরিং সেল থাকা দরকার বলেও মত দেন তিনি। বিদেশি সিনেমা অনুকরণের প্রবণতাকে সহজ পথে হাঁটার ফল হিসেবে দেখেন মতিন রহমান। পাশাপাশি বাংলা সিনেমার অশ্লীলতার সময়টিকে তিনি ইন্ডাস্ট্রির একটি খারাপ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। সালমান শাহর স্মৃতিচারণ করে পরিচালক বলেন, অভিনেতা ছিলেন মিশুক, আন্তরিক ও ‘ইউনিট ফ্রেন্ডলি’। পরিচালকের চাহিদা বুঝে কাজ করার পাশাপাশি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতেন বলেও জানান তিনি।