চিত্রনায়ক নিরব হোসেন মনে করেন, দর্শকদের আবার সিনেমা হলে ফেরাতে বড় বাজেটের মাল্টিকাস্ট সিনেমা নির্মাণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ জন্য পরিচালক, প্রযোজক, হল মালিক ও বুকিং এজেন্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। শাকিব খানের সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করে নিরব বলেন, ভালো গল্প ও চরিত্র পেলে তার সঙ্গে কাজ করতে চান। ২০০৯ সালে ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমায় শাকিবের সঙ্গে প্রথম অভিনয় করেছিলেন তিনি। নিরবের মতে, সিনেমার প্রতি ভালোবাসা ও সম্মিলিত উদ্যোগ থাকলে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াতে পারে।