আরশ-সুনেরাহর নতুন নাটক ‘মায়ারে’

Share

ছোটপর্দার পরিচিত জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল আবারও একসঙ্গে হাজির হয়েছেন নতুন নাটক ‘মায়ারে’ নিয়ে। কাজী বাহাদুর হিমুর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটি ইউটিউবে প্রকাশ পেয়েছে।নাটকটির গল্প ও নিজের চরিত্র নিয়ে আশাবাদী আরশ ও সুনেরাহ। আরশ বলেন, গল্পটি সুন্দর হওয়ায় ‘মায়ারে’ নিয়ে তিনি আশাবাদী। সুনেরাহও জানিয়েছেন, শুটিংয়ের সময় নিজের চরিত্রটি বেশ উপভোগ করেছেন। এর আগে ‘তুমি আমি আমি তুমি’, ‘প্রজাপতি মন’, ‘বিরতির পরে’সহ বেশ কয়েকটি নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন তারা।