ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!

Share

বৃহস্পতিবার (১ অক্টোবর) শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’–এর নাম ঘোষণা করেন নির্মাতা হিমেল আশরাফ। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমার পোস্টারে কালো পোশাকে শাকিব খানের সঙ্গে সাদা পোশাকে এক নারীকে দেখা গেলেও তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। গুঞ্জন রয়েছে, পাকিস্তানের কোনো জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যেতে পারে শাকিবের বিপরীতে। আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান। পাশাপাশি ভারতের দুজন জনপ্রিয় অভিনেত্রীর নামও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। তবে এখনো কারও সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি। পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান জানিয়েছেন, শিগগিরই নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। ‘মহব্বত’ হিমেল আশরাফ, আরশাদ আদনান ও শাকিব খানের তৃতীয় সিনেমা। এর আগে তাঁদের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমা মুক্তি পেয়েছে।