সিনেমার পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্তব জীবনেও মন্ত্রীর মর্যাদা পেলেন ভারতের এই অভিনেতা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এ পদটি পূর্ণাঙ্গ মন্ত্রীর সমমর্যাদার। উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুনকে নতুন দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তিতে তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তীর নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমায় প্রতিবাদী এক মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন। চরিত্রটি দুই বাংলার দর্শকের কাছেও বেশ জনপ্রিয়তা পায়। এবার সেই পর্দার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের নতুন দায়িত্বের মিল তৈরি হলো। বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনেই