ভিক্টোরিয়া-বেকহ্যাম পরিবারে ভাঙনের সুর!

Share

প্যারিস ফ্যাশন উইকে নিজের নতুন পোশাকের সংগ্রহ নিয়ে হাজির হয়েছিলেন ভিক্টোরিয়া বেকহ্যাম। সামনের সারিতে স্বামী ডেভিড ও অন্য সন্তানরা থাকলেও অনুপস্থিত ছিলেন বড় ছেলে ব্রুকলিন বেকহ্যাম ও তাঁর স্ত্রী নিকোলা পেল্টজ। একই শহরে থেকেও মায়ের ফ্যাশন শো এড়িয়ে যাওয়ায় পারিবারিক দূরত্বের আলোচনা নতুন করে সামনে এসেছে। এর আগে ডেভিডের জন্মদিনের অনুষ্ঠানেও ব্রুকলিনের অনুপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সূত্রের দাবি, ভাইদের সম্পর্কেও এখনও টানাপোড়েন রয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করা হয়নি।