মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা

Share

নির্মাতা কাজী হায়াতের আলোচিত সিনেমা ‘ইতিহাস’-এ বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন মৌসুমী, মিজু আহমেদ ও ডিপজল। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন নির্মাতা। ২০০২ সালে মুক্তি পাওয়া সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে কাজী হায়াতের ছেলে কাজী মারুফের। সিনেমায় মৌসুমীর অভিনয়ের প্রশংসা করে নির্মাতা জানান, ক্যারিয়ারের ব্যস্ত সময়ে নায়কবিহীন এমন চরিত্রে অভিনয় করা কঠিন হলেও তিনি রাজি হয়েছিলেন। নিজের বাসায় সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে কাজী হায়াত বলেন, অনেক দিন মৌসুমী শুটিং করতে এসেও কাজ পাননি, তবু তিনি বিরক্ত হননি। নির্মাতার ভাষ্য অনুযায়ী, মৌসুমীর পাশাপাশি মিজু আহমেদ ও ডিপজলও সিনেমাটিতে কোনো পারিশ্রমিক নেননি।