‘চালচিত্র’ সিনেমার প্রিক্যুয়াল এবার আসছে ওয়েব সিরিজ হিসেবে। ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’ নামের সিরিজে রহস্যময় এক সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। আগামী ডিসেম্বরে হইচইয়ে মুক্তি পাবে এটি। সিনেমায় ব্রাত্য বসুর অভিনীত ভুবন হালদারের তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। একজন সাধারণ মানুষ কীভাবে ধীরে ধীরে সিরিয়াল কিলারে পরিণত হয়, সেই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও অতীতই উঠে আসবে গল্পে। সিরিজে আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শ্বেতা মিশ্র ও বরুণ চন্দ। চঞ্চল জানিয়েছেন, চরিত্রটির নানা স্তর রয়েছে। তবে গল্পের বিস্তারিত জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে। এদিকে ব্রাত্য বসুর ‘শেকড়’ ও সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার কাজও শেষ করেছেন তিনি। সিনেমা দুটি আগামী বছর মুক্তির কথা রয়েছে। রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমাটিও আগামী বছরের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।