অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবে পরিচিত রাফিয়াত রশিদ মিথিলা পা রেখেছেন জীবনের নতুন অধ্যায়ে। দীর্ঘ দুই দশক ব্র্যাকে কাজ করার পর এবার যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করবেন মিথিলা। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে (CUNY) অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াবেন। নতুন এই পেশাগত যাত্রায় উচ্ছ্বসিত মিথিলা সবার কাছে দোয়া চেয়েছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রারম্ভিক শৈশব বিকাশ, পরিবার ও কমিউনিটি স্বাস্থ্য নিয়ে গবেষণায় অবদান রাখতে চান তিনি।