আবহমানকাল হতে চলে আসা সমাজ বাস্তবতার গল্প ‘গৃহবন্দী’

Share

আবহমান সমাজবাস্তবতা ও পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘গৃহবন্দী’। শরীফ থেকে শরীফা হয়ে ওঠার আকাঙ্ক্ষা এবং এ কারণে একটি পরিবারের সামাজিক সংকট ও মানসিক যন্ত্রণা উঠে এসেছে নাটকটিতে। মাহফুজ ইসলামের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি আগামী বৃহস্পতিবার দুপুর ১২টায় স্বপ্ন কানন মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন কেএস রবিন, মাহবুব আল রশিদ খান, উর্মি আহমেদসহ অনেকে। নির্মাতাদের আশা, নাটকটি দর্শকদের মানুষের পরিচয়, অধিকার ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবাবে।