বিলবোর্ড ২০০-তে ১০০ তম সপ্তাহ শীর্ষে টেইলর সুইফট

Share

একক শিল্পী হিসেবে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে মোট ১০০ সপ্তাহ থাকার মাইলফলক অর্জন করেছেন পপ তারকা টেলর সুইফট। তার অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ টানা দ্বিতীয় সপ্তাহ চার্টের শীর্ষস্থান ধরে রেখেছে। বর্ধিত সংস্করণ ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’-এ যুক্ত হয়েছে চারটি নতুন গান। বিলবোর্ডের তথ্য অনুযায়ী, একক শিল্পীদের মধ্যে সুইফটের পরেই রয়েছেন এলভিস প্রিসলি, যার অ্যালবামগুলো ৬৭ সপ্তাহ শীর্ষে ছিল। সব শিল্পীকে বিবেচনায় নিলে ১৩২ সপ্তাহ শীর্ষে থেকে রেকর্ডের মালিক ব্যান্ড দ্য বিটলস। এদিকে বিলবোর্ড ২০০-এর দ্বিতীয় স্থানে রয়েছে ড্রেকের ‘হাবিবতি’ এবং তৃতীয় স্থানে অলিভিয়া রদ্রিগোর অ্যালবাম। দীর্ঘ বিরতির পর বিটলসের ‘রাবার সোল’ অ্যালবামও সেরা দশে ফিরেছে।