এআই প্রযুক্তিতে গান, প্রকৃতির মায়ায় মিউজিক ভিডিও

Share

এআই প্রযুক্তি ও মানুষের সৃজনশীলতার সমন্বয়ে তৈরি হয়েছে নতুন গান ও মিউজিক ভিডিও ‘জীবনটা যে সে নদীর মতো, ভাঙা গড়ার খেলা’। গানটির কথা লিখেছেন মো. রাশেদুজ্জামান। এআইয়ের সহায়তায় তৈরি হয়েছে এর সুর ও কণ্ঠ। মিউজিক ভিডিওতে বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি, সবুজ ধানক্ষেত, মেঠোপথ ও নদীর সৌন্দর্য তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন একান্ত জুয়েল ও জান্নাত তোহা। পরিচালনায় রয়েছেন এ জে নোনতু। সংশ্লিষ্টদের আশা, জীবনের পাওয়া-না পাওয়া ও সম্পর্কের টানাপোড়েনের গল্পে নির্মিত গানটি দর্শকদের ভালো লাগবে। আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টায় জেডিসি ড্রিমের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মিউজিক ভিডিওটি।