প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে তাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেতা জাহের আলভী। ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে শূন্যতা, অনুশোচনা ও সন্তানকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সংগ্রামের কথা তুলে ধরেছেন তিনি।
ইকরা বেঁচে থাকলে তিনজন মিলে জন্মদিন উদ্যাপন করতেন উল্লেখ করে আলভী লেখেন, স্বাভাবিক জীবনযাপন ও কাজ চালিয়ে যাওয়ার জন্য স্ত্রী অভিমান করে থাকলে যেন তাকে ক্ষমা করেন। একই সঙ্গে ছেলে রিযিককে সুন্দর জীবন দেওয়ার দায়িত্বের কথাও জানান তিনি।
পোস্টে প্রয়াত স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে আলভী লেখেন, নামাজের মোনাজাতেও ইকরা তার ভাবনায় থাকেন। স্ত্রীকে হারানোর পরও সন্তানকে নিয়ে জীবন এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই অভিনেতা।