বলিউড অভিনেত্রী রাধিকা মাদান জানিয়েছেন, শারীরিক গঠন নিয়ে কটাক্ষের কারণে ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ২০১৮ সালে ‘পাটাখা’ সিনেমার জন্য প্রায় ১৫ কেজি ওজন বাড়ানোর পর তা কমাতে গিয়ে নানা সমালোচনার মুখে পড়েন। অতিরিক্ত রোগা হওয়ার পরও ট্রলিং থামেনি। এ অভিজ্ঞতা থেকে রাধিকা উপলব্ধি করেছেন, অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করা উচিত নয়। এখন নির্দিষ্ট ওজনের পেছনে না ছুটে সুস্থ থাকাকেই বেশি গুরুত্ব দেন এই অভিনেত্রী।