নতুন অভিজ্ঞতায় তারকা, বললেন ‘বেশ মজা পেলাম’

Share

বিশিষ্ট লেখক ও উপস্থাপক এস এম চন্দন তসলিমা নাসরিনের ‘লজ্জা’ উপন্যাস ও তার পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উপন্যাসটির পটভূমি, বাবরি মসজিদ ধ্বংসের পর বাংলাদেশের পরিস্থিতি এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

 

চন্দন দাবি করেন, ‘লজ্জা’ উপন্যাসের পটভূমি ছিল বাবরি মসজিদ ধ্বংসের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নিপীড়নের ঘটনা। তিনি ওই সময়ের রাজনৈতিক ভূমিকা নিয়েও মন্তব্য করেন।

 

পোস্টে তিনি উল্লেখ করেন, যে রাজনৈতিক ধারাকে ঘিরে ‘লজ্জা’ উপন্যাসের প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই ধারার সমর্থন নিয়ে তসলিমা নাসরিনের কলকাতায় ফিরে আসার বিষয়টি তার কাছে ঐতিহাসিক পরিহাস বলে মনে হয়েছে। পোস্টের শেষে তিনি লেখেন, ‘বেশ মজা পেলাম।’

 

চন্দনের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।